• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:১৯:৪৯ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

চুক্তি না হলে একদিকে অবরোধ, অন্যদিকে বোমা হামলা: ট্রাম্প

১৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৪:২৭

চুক্তি না হলে একদিকে অবরোধ, অন্যদিকে বোমা হামলা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২২ এপ্রিল বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় ১৭ এপ্রিল শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

Ad
Ad

তিনি বলেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে।

Ad

এই সপ্তাহান্তে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল সোমবার পাকিস্তানে আলোচনায় বসতে পারেন এমন প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুমকি দিলেন। এর আগে শুক্রবার ট্রাম্প আত্মবিশ্বাস নিয়ে বলেছেন যে, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে।

এদিকে হরমুজ প্রণালি খোলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। তেহরান দাবি করেছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দেয়া হয়েছে। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয়া হতে পারে।
 
১৮ এপ্রিল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৬:৫২


Follow Us