আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে কোনো ফি আদায় করে থাকে, তাহলে তা অবিলম্বে বন্ধ করতে হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ট্যাংকার থেকে ইরান ফি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘যদি তারা নিয়ে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত।’


ট্রাম্পের এ মন্তব্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মাত্র দুই দিন আগে এই যুদ্ধবিরতি শুরু হয়।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরান যদি ‘সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে’ হরমুজ প্রণালী উন্মুক্ত করে, তাহলে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখতে প্রস্তুত থাকবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীটি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে সেখানে জাহাজ চলাচল সীমিত রয়েছে।
এদিকে, ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ফি নেওয়ার পরিকল্পনা করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available