আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থার মধ্যেই মার্কিনিদের দ্ দ্রুত ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। খবর বিবিসির।
৪ মার্চ বুধবার মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, ইরাকের সবগুলো প্রদেশে পাওয়ার গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছে।


এই ব্ল্যাকআউট ঠিক কী কারণে হয়েছে তা সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এই ব্ল্যাকআউটের মধ্যেই বাগদাদের মার্কিন দূতাবাস ‘যত দ্রুত ও নিরাপদে সম্ভব’ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে। সবাইকে অনুকূল পরিবেশ তৈরির আগ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available