• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:০৭ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী: সিএনএন

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৮:২৯

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক: সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রগুলো জানায়, মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এই সপ্তাহান্তেই মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার ও যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের কাছাকাছি সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Ad
Ad

অন্যদিকে, ইরান তাদের কয়েকটি পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে। তবে সূত্রমতে, ট্রাম্প ব্যক্তিগতভাবে কখনো সামরিক পদক্ষেপের পক্ষে, আবার কখনো বিপক্ষে মত দিচ্ছেন।

Ad

এদিকে ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের আলোচনার অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত জানাবে বলে আশা করছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২০



Follow Us