• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৪৯:৪০ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড, কার পক্ষ নেবে পাকিস্তান?

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৭

ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড, কার পক্ষ নেবে পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরেছে পাকিস্তান। এরপরই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে তারা। তবে কিছু সমীকরণ এবং যদি-কিন্তুতে এখনও তাদের বিশ্বকাপের স্বপ্ন টিকে রয়েছে।

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সালমান আলী আগাদের। হারলেই বাদ পড়বে তারা। তবে সেই ম্যাচের আগেও গ্রুপ-২ এর অন্য দুই দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। নিজেদের পক্ষে ফলাফল না এলে কপাল পুড়বে তাদের।

Ad
Ad

বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টানা দুই জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ডের জন্য এটি নিয়মরক্ষার ম্যাচ। অন্যদিকে এখনও চারে জায়গা না করতে পারা নিউজিল্যান্ডের জন্য আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ইংল্যান্ডকে হারাতে পারলেই গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠে যাবে কিউইরা।

Ad

আর তারা জিতলেই নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই বিশ্বকাপের যাত্রা শেষ হবে পাকিস্তানের। ফলে আজকে তারা ইংল্যান্ডের পক্ষেই বাজি ধরবে।

নিউজিল্যান্ড হেরে গেলেও ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই থাকবে। অন্যদিকে তিনে পাকিস্তান, চারে থাকবে শ্রীলঙ্কা। নেট রানরেটে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কিউইরা। এদিকে পাকিস্তানের নেট রানরেট এখনও ঋণাত্মক। তাই কিউইদের পেছনে ফেলতে হলে লঙ্কানদের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় দরকার হবে তাদের।

চলমান বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করতে পেরেছে মাত্র দুটি দল। সবার আগে সেরা চারের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যেই বাদ পড়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। বাকি দুই দল হিসেবে সেরা চারে উঠার ক্ষেত্রে সুযোগ রয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড ও পাকিস্তানের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪


দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪০








Follow Us