• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৭:৩২ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

অনলাইন গেম খেলতে না দেয়ায় তিন বোনের একসঙ্গে আত্মহত্যা

৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

অনলাইন গেম খেলতে না দেয়ায় তিন বোনের একসঙ্গে আত্মহত্যা
“প্রতীকি ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: অনলাইন গেম খেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী একসঙ্গে আত্মহত্যা করেছে। নিহতরা সম্পর্কে তিন বোন এবং তাদের বয়স ১২, ১৪ ও ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ।

Ad

ঘটনাটি ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে গাজিয়াবাদের লোনি এলাকায়। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অনলাইন গেম খেলা নিয়ে ওই দিন রাতে বাবা-মায়ের সঙ্গে তিন বোনের মতবিরোধ হয়। এর পরেই তিন কিশোরী একসঙ্গে আবাসিক ভবনের ১০তলা থেকে ঝাঁপ দেয়। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

Ad
Ad

পুলিশ জানায়, তিন বোনই দীর্ঘদিন ধরে অনলাইন গেমে অতিরিক্ত সময় দিচ্ছিল। করোনাকাল থেকেই মোবাইল গেমের প্রতি তাদের ঝোঁক বাড়ে এবং বিষয়টি নিয়ে পরিবারে নিয়মিত উদ্বেগ ও আলোচনা চলছিল। গেম খেলা নিয়েই সাম্প্রতিক সময়ে পারিবারিক অশান্তি তৈরি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, পরিবারের সদস্য ও আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তদন্তকারীরা জানিয়েছেন, অনলাইন গেমে অতিরিক্ত আসক্তি এবং তা নিয়ে মানসিক চাপের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিস্তারিত অনুসন্ধান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গণভোট নিয়ে কি ভাবছেন কুবি শিক্ষার্থীরা!
গণভোট নিয়ে কি ভাবছেন কুবি শিক্ষার্থীরা!
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৭:৩৩








Follow Us