• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:২৭ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

মা-বোনদের অসম্মানকারীদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৫:৩৭

মা-বোনদের অসম্মানকারীদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের দিয়ে দেশের উন্নয়ন বা অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেউ যাতে সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার বরিশালের বান্দ রোডের বেলস পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন।

Ad
Ad

তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাল ব্যালট ও ভোট দেওয়ার জন্য জাল সিল তৈরি করা হচ্ছে। গুপ্তরা ভোটে জালিয়াতির ষড়যন্ত্র করছে।

দীর্ঘ দুই যুগ পর বিএনপি প্রধানের বরিশাল আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই পুরো বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন।

দুপুর ১২টায় তারেক রহমান হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িবহর নিয়ে তিনি বেলস পার্কের জনসভাস্থলের দিকে রওনা হন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে এবং স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। দুপুর ১২টা ২৭ মিনিটে তিনি জনসভার মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:৪০


সাইকেলে চড়ে ভোট চাইছেন গাইবান্ধার আজিজার
সাইকেলে চড়ে ভোট চাইছেন গাইবান্ধার আজিজার
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৮:৪০




গণভোট নিয়ে কি ভাবছেন কুবি শিক্ষার্থীরা!
গণভোট নিয়ে কি ভাবছেন কুবি শিক্ষার্থীরা!
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৭:৩৩





Follow Us