• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩১:২৭ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

হরমোজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৩:২৫

হরমোজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: হরমোজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক।

Ad

সংস্থাটির তথ্যমতে, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ওমান উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে হরমোজ প্রণালী অতিক্রমকালে ‘স্টেনা ইম্পারেটিভ’ নামের জাহাজটির গতিরোধের চেষ্টা করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সশস্ত্র সদস্য বহনকারী তিন জোড়া ছোট বোট।

Ad
Ad

ভ্যানগার্ড টেক জানায়, ইরানি বোটগুলো রেডিও বার্তার মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে জাহাজটির ক্যাপ্টেন সেই নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে নিজ গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখেন।

নিরাপত্তা সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে, জাহাজটি কখনোই ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি একটি মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে।

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির নাম প্রকাশ করেনি। অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস দাবি করেছে, একটি নামহীন জাহাজ অবৈধভাবে ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি বাহিনী জাহাজটির অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত এলাকা ত্যাগ করে।

বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ এই হরমোজ প্রণালী দীর্ঘদিন ধরেই আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। গত সপ্তাহেও আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন হামলার আশঙ্কায় এই নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সূত্র: আল আরাবিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮







Follow Us