• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ সকাল ১১:০০:৪৬ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৯:০২

আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ড্রোনটি একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে আসছিল।

Ad

স্থানীয় সময় ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান আত্মরক্ষার্থে ড্রোনটিকে গুলি করে নামায়। তিনি জানান, রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল।

Ad
Ad

সেন্টকমের দাবি, ‘শাহেদ-১৩৯’ মডেলের ড্রোনটি অস্পষ্ট উদ্দেশে দ্রুতগতিতে রণতরীর দিকে এগিয়ে আসে এবং মার্কিন বাহিনীর ‘ডি-এস্কেলেশন’ বা উত্তেজনা কমানোর পদক্ষেপ উপেক্ষা করে। খবর আল জাজিরার।

এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কাছে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল। কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেও একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ থাকলে এবং হুমকি বন্ধ হলে ন্যায্য আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। দুই দেশের মধ্যে সম্ভাব্য বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক, ওমানসহ কয়েকটি দেশ বৈঠকের আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে।

হোয়াইট হাউসও জানিয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শিগগিরই ইরানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

এদিকে একই দিনে হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানির অভিযোগ তুলেছে সেন্টকম। তাদের দাবি, আইআরজিসি’র দুটি নৌকা ও একটি মোহাজের ড্রোন জাহাজটির কাছে দ্রুতগতিতে আসে এবং দখলের হুমকি দেয়।

তবে ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, সংশ্লিষ্ট জাহাজটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ইরানের জলসীমায় প্রবেশ করেছিল এবং সতর্ক করার পর সেটি সরে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৯:৪১

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:২৬

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪২:৫১


হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৯:৩৫

ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৬:০৩




Follow Us