• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৪১:৪৯ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৫০

সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রফিকুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি যুবক।

১১ জানুয়ারি রোববার স্থানীয় সময় রাত ১২টার দিকে রিয়াদের জমজম ইসরা রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

নিহতের সহকর্মী ইউসুফ জানান, প্রতিদিনের মদতো কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad

নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ৯ নম্বর ছোটবিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আজিজ হাওলাদারের মেজো ছেলে। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর করে স্বচ্ছল জীবন গড়ার আশায় ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান রফিকুল ইসলাম। সেখানে তিনি একজন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। খবরটি দেশে পৌঁছালে ছোটবিঘাই ইউনিয়নের কাটাখালী গ্রামে শোকের মাতম শুরু হয়।

নিহতের চাচা বারেক হাওলাদার বলেন, আমার ভাতিজা খুব ভালো ছেলে ছিল। অনেক দেনা করে তাকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন ওর স্ত্রী আর ছোট ছোট দুটি সন্তান কীভাবে থাকবে এই চিন্তায় আমরা ভেঙে পড়েছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে।

এ দিকে পরিবারের পক্ষ থেকে রফিকুল ইসলামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৭:৩৬




সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:২৫


দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:৫৪



আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৬:১৩


Follow Us