• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৫:৫২ (19-Mar-2026)
  • - ৩৩° সে:
সৌদিতে মিসাইলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

সৌদিতে মিসাইলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।৮ মার্চ রোববার দেশটির সিভিল ডিফেন্সের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-কারজ শহরের একটি আবাসিক এলাকায় রোববার মিসাইলটি আঘাত হানে। এতে একটি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সেবাদানকারী প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়।সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহতদের একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক। এছাড়া আহত ১২ জনই বাংলাদেশি শ্রমিক।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।সূত্র: রয়টার্স