• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৪:০৬ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে ফের ভূমিকম্পের আঘাত

২৯ নভেম্বর ২০২৫ সকাল ১১:২৬:৪৮

পাকিস্তানে ফের ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ২৯ নভেম্বর শনিবার ভোরে প্রদেশের লোরালাই ও এর আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা।

Ad

দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর কেন্দ্রস্থল ছিল লোরালাইয়ের দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Ad
Ad

এর আগে গত ২৫ নভেম্বর মঙ্গলবারও পাকিস্তানের সিবি এলাকায় ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে দুটি ক্ষেত্রেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্মকর্তারা। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে একাধিক মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০







ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৯


Follow Us