বিশেষ প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ আয়োজন আর ক্রেতা, বিক্রেতা, আয়োজক ও দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় গালফ ফুড ফেয়ার ২০২৬ এর ৩১তম আসর শেষ হয়েছে।

৩০ জানুয়ারি শুক্রবার দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সপো সিটিতে এ আসর অনুষ্ঠিত হয়।


বাংলাদেশসহ বিশ্বের ১৯০ টি দেশের সাড়ে ৮,৫০০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এবারের এই আসরে অংশগ্রহণ করেন। মেলার শেষ দিনেও মুখর ছিল ক্রেতা, বিক্রেতা, আয়োজক ও দর্শনার্থীদের উপস্থিতি।
এবারের এই আসরে বাংলাদেশ থেকে অংশ নেয় ৩৪টি প্রতিষ্ঠান, তবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সপো সিটি দুটি ভিন্ন ভানু, দূরত্ব ও মূল গ্রাউন্ডের বাইরে প্যাভিলিয়নের কারণে এবারের মেলার দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল এবং তারা আশানুরূপ সাড়া না পাওয়ার কথা জানিয়েছেন এবং আগামীতে এ বিষয়টাকে অতি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাপা, দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের জোর পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
প্রতিষ্ঠানগুলো প্রায় ১০.৫ মিলিয়ন মার্কিন ডলারের কনফার্ম অর্ডার এবং প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্পেক্টিভ অর্ডার পেয়েছে বলে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষে পরিচালক (উপ-সচিব) মো. ওয়ারিস হোসেন এর পক্ষে থেকে জানিয়েছেন।ভবিষ্যতে রপ্তানি প্রবাহ আরো ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন। ভবিষ্যতে আরো ভালো ব্যবস্থা ও ব্যবস্থাপনার চেষ্টা সহ ভবিষ্যতে আরো উন্নত সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available