• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:১৯:১০ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের উদ্যোগে মাতৃভাষা ও শহীদ দিবস উদ্‌যাপন

২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩০:৫১

যুক্তরাষ্ট্রে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের উদ্যোগে মাতৃভাষা ও শহীদ দিবস উদ্‌যাপন

সাদিক রহমান (যুক্তরাষ্ট্র) নিউ ইয়র্ক প্রতিনিধি: রক্তরাঙা সেই পলাশ-শিমুল ফোটা দিনের স্মৃতি নিয়ে আজ ফিরে এলো ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষ্যে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে শহিদ মিনারে। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব শ্রেণির মানুষই গভীর রাত থেকে শ্রদ্ধা জানাতে আসছেন। সময়ের সাথে সাথে ফুল হাতে শহিদদের শ্রদ্ধা জানাতে বাড়ছে সারি।

Ad

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউররা। আজ সেই আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ৭৪ বছর পূর্ণ হলো। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।

Ad
Ad

২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের গুলশান টেরেস পার্টি হলে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের আয়োজনে শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেন করা হয়।

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের এক্সেকিউটিভ ডিরেক্টরস. এবং প্রতিষ্টাতা সদস্য মো. আবু মুসা ও মো. আব্দুল হামিদের নির্দেশনায় সভাপতি,  এম ফারুক ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিক রহমানের পরিচালনায় সকল সদস্যবৃন্দ ও সম্মানীত উপদেষ্টামন্ডলী রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেন করেন।

দিবসটি উৎযাপনের সময়, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কেএম জামিরুল ইসলাম ও মো. আব্দুল আলিম হানিফ একুশে ফেব্রয়ারিতে যে সব মহান শহীদরা আত্মহুতি দিয়েছিল তাদের  প্রতি  শ্রদ্ধা  জানিয়ে সংক্ষিপ্ত " ভাষা আন্দলোনের " ইতিহাস ব্যাক্ত করেন।

অনুষ্ঠান শেষে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি এম ফারুক ইকবাল আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং উপস্থিত সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে কার্যক্রম সম্পন্ন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us