• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৩:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালাইয়ে বিদ্যুতের তারে আটকে পড়া শালিক পাখির প্রাণ বাঁচাল ফায়ার সার্ভিস

৩০ আগস্ট ২০২৩ সকাল ০৯:৪৪:৫৭

কালাইয়ে বিদ্যুতের তারে আটকে পড়া শালিক পাখির প্রাণ বাঁচাল ফায়ার সার্ভিস

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুতের তারে আটকে পড়া এক শালিক পাখির প্রাণ বাঁচিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Ad

২৯ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকের ঘটনা। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের তারে পায়ে সুতা জড়ানো একটি শালিক পাখি বিদ্যুতের তারে আটকা পড়ে ঝুলছিল। পাখিটি বিদ্যুতায়িত হতে পারে ভেবে কালাই ফায়ার সার্ভিস অফিসে কল করেন স্থানীয় ভাই ভাই সুপার কমপ্লেক্সের এক কাপড় ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম। ২০ মিনিটের চেষ্টায় পাখিটিকে জীবিত উদ্ধার করেন তারা।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কালাই স্টেশন অফিসার বজলুর রশিদ।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় এক কাপড় ব্যবসায়ী কল করে জানান, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের তারে পায়ে সুতা দিয়ে বাঁধা একটি শালিক পাখি আটকা পড়েছে। বিষয়টি জানার পরপরই ছয় সদস্যর উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে জীবিত উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। পাখিটি সামান্য ব্যথা পেয়েছে।

কালাই বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই সুপার কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী লিটন তালুকদার বলেন, হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি, ওই পাখিটির পা সুতা দিয়ে বাঁধা অবস্থায় তারের সাথে ঝুলছে। আমি ফায়ার সার্ভিস অফিসে ফোন করে বিষয়টি জানাই। তারা এসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রায় আধাঘণ্টার চেষ্টা চালিয়ে পাখিটি উদ্ধার করেন। একটি পাখির প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের এই প্রচেষ্টাকে অনুকরণীয় দৃষ্টান্ত বলেও দাবি করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us