• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫৫:৫১ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

জামালপুর পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধার, আটক ৩

৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:৪০:১৫

জামালপুর পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধার, আটক ৩

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়েছে।  

২ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপি ও ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধারসহ তিনজনকে আটক করেন।

আটকরা হলেন হাসানুজ্জামান, মিনাল মিয়া ও হোসাইন সরকার।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুরে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেন।

একই রাতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ৫৯ বোতল মদ উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

এঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬







Follow Us