• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫৪:৩৮ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে অর্ধগলিত মরদেহের রহস্য উদঘাটন, ছেলে আটক

৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৩২

চাঁদপুরে অর্ধগলিত মরদেহের রহস্য উদঘাটন, ছেলে আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে একটি নির্জন কলাবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহের রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহতেরই ছেলে মো. জনিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ জুন হানিরপাড় এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় তথ্য-প্রযুক্তি ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে বিশেষ টিম অভিযান চালায়।

তদন্তে উঠে আসে, পারিবারিক ক্ষোভ থেকেই ১৭ জুন জনি তার মা মজিদা বেগমকে ছেংগারচর বাজার থেকে কলাবাগানে নিয়ে যান। সেখানে পানিতে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিহতের মোবাইল ফোন একটি পুকুরে ফেলে দেন।

আটকের পর জনির স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস মামলা। তথ্য-প্রযুক্তি ও নিরলস তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানিয়েছেন, এ ধরনের জঘন্য অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬







Follow Us