• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩৩:৩০ (16-Jun-2026)
  • - ৩৩° সে:
টেইলর সুইফটের বিয়ে নিয়ে যা জানালেন মামদানি

টেইলর সুইফটের বিয়ে নিয়ে যা জানালেন মামদানি

বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং এনএফএল খেলোয়াড় ট্রাভিস কেলসির সম্ভাব্য বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।১৬ জুন মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি নিউইয়র্কের গ্রীষ্মকালীন আয়োজনগুলোর প্রসঙ্গে টেইলর সুইফটের কথাও উল্লেখ করেন।তিনি বলেন, একই সময়ে নিউইয়র্ক নিকসের খেলা, ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবস উদ্‌যাপন এবং টেইলর সুইফটের বিয়েসহ বিভিন্ন বড় আয়োজন থাকায় শহরটি বিশ্বের অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত।এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কারণ এখনো পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের তারিখ ঘোষণা করেননি। ফলে অনেকেই ধারণা করছেন, মেয়র হয়তো অনিচ্ছাকৃতভাবে গোপন তথ্য প্রকাশ করে ফেলেছেন।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোহরান মামদানি জানান, তিনি বিয়েতে আমন্ত্রিত নন এবং সেখানে যাচ্ছেনও না। তবে তিনি এই তারকা জুটির জন্য শুভকামনা জানান।এদিকে কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে তাদের বিয়ে হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।উল্লেখ্য, ২০২৩ সালে সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর একটিতে পরিণত হন।