• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৮:২৭:২৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

৯ মার্চ ২০২৬ সকাল ১১:৩৮:০৪

সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ৮ মার্চ রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস-এর আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সমাজে সাহস, ধৈর্য ও অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপনকারী চারজন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Ad
Ad

সম্মাননা প্রাপ্তরা হলেন: শহীদ আবরার ফাহাদ-এর সম্মানিত মা, গুম থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমান-এর সম্মানিত মা, দীর্ঘ অপেক্ষা ও সাহসের প্রতীক ব্যারিস্টার আরমানের সহধর্মিণী, জুলাই যোদ্ধা শেহরিন আমীন ভূঞয়া, সম্মাননা প্রদান করেন ডক্টর শামীমা তাসনীম, সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী এবং ডাক্তার ফাতেমা ইয়াসমিন, সহ-সভানেত্রী।

Ad

এই সম্মাননা তুলে দেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ডক্টর শামীমা তাসনীম এবং সহ-সভানেত্রী ডাক্তার ফাতেমা ইয়াসমিন।

সভায় বক্তারা নারীর সাহস, প্রজ্ঞা ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে ন্যায়, মানবিকতা ও সাহসের বার্তা ছড়িয়ে দিতে সহায়ক। অনুষ্ঠানের মাধ্যমে নারীদের অবদান উদযাপন ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্য ব্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০






Follow Us