• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ১০:০৬:৩৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:১২:৫৭

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে।

Ad

জানা গেছে, নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণি শিক্ষার্থী ছিল।

Ad
Ad

৮ ডিসেম্বর সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলায় গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০



Follow Us