• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:১২:১০ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে স্ত্রীকে হত্যা করে পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী আটক

৬ মার্চ ২০২৬ সকাল ১০:৪৬:১১

জামালপুরে স্ত্রীকে হত্যা করে পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। ৫ মার্চ বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী হোসেন তাইফুর, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে স্বজনরা জানিয়েছেন।

Ad
Ad

নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল জানান, ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের। তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো।

Ad

তিনি আরও বলেন, তাইফুর একজন মাদকাসক্ত ব্যক্তি। এর জন্য তাহমিনা বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্বামীর বাড়িতে আসেন তাহমিনা। এরপরই এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, পারিবারিক কলহের জের ধরে রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার উপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us