• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:১৬:২৯ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই এখন এনসিপিতে: নাহিদ ইসলাম

৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৭:৩২

গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই এখন এনসিপিতে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটি বড় অংশ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

৬ মার্চ শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন মূলত মাঠের সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব গড়ে উঠেছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার নামই এনসিপি।

Ad

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং তাদের সবাইকে তারা স্বাগত জানান। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় দলটির ভিত্তি অনেক শক্ত বলে তিনি দাবি করেন।

দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপি নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান আড়াল করে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তবে ‘এনসিপির যাত্রা’ বইটিতে দলের আদর্শ ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ও আন্দোলন আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করেছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নেপালের মতো অস্থির পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন। পাশাপাশি তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাহিত্য, গান ও সংস্কৃতির মাধ্যমে তা তুলে ধরার পাশাপাশি নিরপেক্ষ গবেষণার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মাত্র ৩০টি আসনে নির্বাচন করে ভোটের হিসাবে সারা দেশে তৃতীয় হওয়া এনসিপির জন্য বড় অর্জন। এই ফলাফল প্রমাণ করে মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষায় ছিল।

এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দেশের ইতিহাস নিজেদেরই লিখতে হবে এবং বর্তমানে সংস্কারপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের ব্যাপক চাহিদা রয়েছে, যা পূরণে এনসিপি কাজ করছে।

আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত ‘এনসিপির যাত্রা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us