• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৩৭:০১ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

স্ত্রীকে হত্যার পর মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখলেন স্বামী

১১ মার্চ ২০২৬ দুপুর ১২:৪০:৫৩

স্ত্রীকে হত্যার পর মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখলেন স্বামী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

১০ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী মোছা. নাসিমা বেগম। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন। পরে তিনি এলাকা থেকে পালিয়ে যান।

Ad

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
১১ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৫:১৮

উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
১১ মার্চ ২০২৬ দুপুর ০১:২৫:৫৪



গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার
গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার
১১ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৯:৩২



Follow Us