ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুর জেলার সখিপুরে, পদ্মা নদীর তীর রক্ষা কাজে ব্যবহৃত জিও ব্যাগ চুরির চেষ্টা করা এক চোরকে স্থানীয়রা আটক করেছে।
১০ মার্চ মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সহায়তায় স্থানীয়রা এক চোরকে আটক করে। সে অটো ভর্তি জিও ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করছিল। আটক ব্যক্তি সফি হাওলাদার, চরভাগা এলাকার বাসিন্দা হানিফ হাওলাদারের ছেলে। পরে সখিপুর থানায় পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।


উদ্ধার হওয়া জিও ব্যাগগুলো নদী ভাঙন রোধে ডাম্পিং পদ্ধতিতে ব্যবহার হওয়ার কথা ছিল। তবে চোরচক্র ব্যাগগুলো কেটে বালি ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

সখিপুর থানা পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সফি হাওলাদারকে গ্রেফতার করেছে।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন বলেন, এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ পদ্মা নদীর রক্ষা কাজে বাধা সৃষ্টি করবে, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available