• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৩৭:৪৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

১৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৪:৫৭

কুমিল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে।

Ad

১৭ ডিসেম্বর বুধবার ভোররাতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের ৩ ইবির নেতৃত্বে যৌথবাহিনী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে এ  অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মো. হানিফ (২৬), মোবারক হোসেন (৩৩), কাউসার (২৫), জুয়েল (৩৪) এবং সোহেলকে (২২)  আটক করা হয়।

আসামিদের কাছ হতে ২ পিস  ইয়াবা ট্যাবলেট, ১টি দা, ১টি চাইনিজ কুড়াল, ৬টি দেশীয় অস্ত্র, ১টি বৈদ্যুতিক টেজার, ১টি সুইচ ব্লেড এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক এবং সরঞ্জামাদি চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us