• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২৬:১১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় জুয়া খেলার সরমঞ্জামসহ ৭ জন গ্রেফতার

১২ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৪৬:০০

কাউনিয়ায় জুয়া খেলার সরমঞ্জামসহ ৭ জন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সরমঞ্জাম ও নগদ টাকাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১২ অক্টোবর শনিবার আটক সাতজনকেই জুয়া আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, হারাগাছ নাজিরদহ বকুলতলা এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মো. তোহর উদ্দিন (৪৮), একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. রুস্তম আলী (৩৫), চর নাজিরদহ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. বেলাল হোসেন (৪০), একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. শাহীনুর ইসলাম (৩২), মৃত আলতাব হোসেনের ছেলে মো. আব্দুল গফুর (৪৫) ও লালমনিরহাট সদরের কিশামত চিনাতুলি গ্রামের মৃত পরোশ আলীর ছেলে মো. আদম আলী (৫৫), খলাইঘাট গ্রামের মৃত এরফান বেপারীর ছেলে মো. সবুজ মিয়া (৫০)।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ জানান, পুলিশ গোপন সংবাদে জানতে পারে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাঁধের রাস্তার পাশে আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ব্যক্তি টাকার বিনিময়ে জুয়া খেলছে। সংবাদের সূত্র ধরে ১১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে টাকা দিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চার হাজার ১০৫ নগদ টাকা, ৬টি মোবাইল ফোন ও জুয়া খেলার সরমঞ্জাম জব্দ করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ বলেন, আটক সাতজনের বিরুদ্ধে জুয়া আইনের ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us