• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:২৫:২৫ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে ১২ জন জুয়াড়ি আটক

চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে ১২ জন জুয়াড়ি আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে হাতেনাতে ১১ জনকে আটক করেছে পুলিশ।১৬ জুন মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়।পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে পুরান বাজার ২ নম্বর ওয়ার্ডের রওনাগোয়াল এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করা হয়। এ সময় জুয়ার নগদ টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।এদিকে কয়লাঘাট এলাকায় পৃথক আরেকটি অভিযানে মোবাইলের মাধ্যমে জুয়া খেলার সন্দেহে আরও একজনকে আটক করে পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবীর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত, এসআই নুরে আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা।তিনি জানিয়েছে, আটক ১১ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।