• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫০:১৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে অনলাইন জুয়ায় থাকার অভিযোগে গ্রেফতার ৫

২ মার্চ ২০২৪ বিকাল ০৫:৫৬:৩২

মণিরামপুরে অনলাইন জুয়ায় থাকার অভিযোগে গ্রেফতার ৫

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে অনলাইন ক্যাসিনো বা জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপরাধের প্রধান আলামত হিসেবে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Ad

১ মার্চ শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad
Ad

গ্রেফতাররা হলো- নাজিউর রহমান (২৮), সিরাজুল ইসলাম (৩৯), শফিকুল ইসলাম (৩৯), তরিকুল ইসলাম (২৬) ও কামরুজ্জামান (৩৭)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নেহালপুর ও মনোহরপুর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মনোহরপুর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও নেহালপুর কাড়িবাড়ি মোড় নামক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতাররা অনলাইন জুয়ার সাব-এজেন্ট হিসেবে কাজ করত বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us