ডেস্ক রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ৬৫৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
৬ মে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ২ জন ছাড়াও খুলনা ও বরিশালে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে হামে আরও ২ জনের মৃত্যু হয়।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৮১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৪৪ হাজার ২৬০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এই সময়ে মোট ৬ হাজার ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩০ হাজার ৮৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৭ হাজার ২২৩ জন ছাড়পত্র পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available