অনলাইন ডেস্ক: দেশে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের ভ্যাকসিনের একটি নতুন চালান পৌঁছেছে।
৬ মে বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ভ্যাকসিন এসে পৌঁছে। চালান গ্রহণে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চালানে হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ টিকাসহ মোট ১০ ধরনের ভ্যাকসিন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ৯০ হাজার ডোজ টিটেনাস টিকাও একযোগে গ্রহণ করা হয়েছে। হাম-রুবেলা ও ওরাল পোলিওর পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও এসেছে এই চালানে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে সম্প্রতি হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন আমদানি করা হয়েছে। তিনি বলেন, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট নিরসনে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, নিয়মিত মজুদের টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহারের ফলে যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলেও আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন এই চালান আসায় ভবিষ্যতে আর ভ্যাকসিন সংকট তৈরি হবে না এবং টিকাদান কর্মসূচি স্বাভাবিক গতিতে চলবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available