• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৫:১৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ

৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:২১:৪৮

রায়পুরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান মেঘনা নদীর রায়পুরা সীমানাধীন চাঁনপুরে এসে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো ওপারের ড্রেজার। পরে ভৈরব নৌ-থানার পুলিশ এবং রায়পুরা থানার পুলিশ সাথে নিয়ে অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাকিরা সবই পালিয়ে যায়। জব্দ করা ড্রেজারটি পান্থশালা খেয়াঘাটের শ্রীনগর ইউপি মেম্বার জালাল  মিয়ার জিম্মায় রাখা হয়েছে।

এদিকে স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ চান স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us