• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৮:১০:৪২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন

সাদিক রহমান (নিউইয়র্ক) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় (২ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের আহ্বায়ক কমিটির প্রধান ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু মুসার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বারের যৌথ পরিচালনায় সকল সদস্যের উপস্থিতিতে আগামী ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি প্রণয়নের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

আলোচনা সভায় কমিটির প্রধান ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু মুসা ও নীতি-নির্ধারকগণের অনুমতিক্রমে মো. আব্দুল হামিদ মুহাম্মদ ফারুক ইকবালকে সভাপতি এবং সাদিক রহমানকে সাধারণ সম্পাদক এবং একে মাহমুদুল হক খোকনকে ট্রেজারার হিসাবে প্রকাশ করেন এবং আগামী ২রা ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রণয়ন করার জন্য নির্দেশনা দেন।

Ad

আলোচনা শেষে আহ্বায়ক মো আবু মুসা নব-নির্বাচিত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ও কুষ্টিয়া জেলা সমিতির সার্বিক সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






Follow Us