• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:২০:৫৯ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় দেশের সাতটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

১৮ এপ্রিল শনিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

Ad

এ ছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে এ প্রবণতা বেশি থাকবে।

চলমান এই আবহাওয়াগত পরিস্থিতিতে নদীপথ ও হাওরাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেসির জাদুতে মায়ামির রোমাঞ্চকর জয়
মেসির জাদুতে মায়ামির রোমাঞ্চকর জয়
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৯:৪১

চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৪:৩৬



বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৮:১২




জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:০১



Follow Us