• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:৫৯:১৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

এনএসটি ফেলোশিপ পাচ্ছেন গোবিপ্রবির ৩২ শিক্ষার্থী

১৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪৩

এনএসটি ফেলোশিপ পাচ্ছেন গোবিপ্রবির ৩২ শিক্ষার্থী

গোবিপ্রবি প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গবেষণা খাতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩২ জন শিক্ষার্থী।

জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান এই তিনটি গুরুত্বপূর্ণ গ্রুপে মেধা ও গবেষণাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তারা এ ফেলোশিপ পাচ্ছেন।

Ad
Ad

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব ফেরদৌস আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ৫৪ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।

Ad

উল্লেখ্য, দেশে গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে সরকার ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিনটি ক্যাটাগরিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করে আসছে।

নির্ধারিত কমিটির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের ভিত্তিতে এ ফেলোশিপ প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us