• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:৫৪ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:২৬

বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

১৩ মার্চ শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত নুর ইসলাম (৩১) ঠাঠারিপাড়ার বিরল উপজেলার বাসিন্দা মৃত রজব আলীর ছেলে। দুর্ঘটনার সময় নুর ইসলাম মোটরসাইকেলের আরোহী ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Ad

আহত মোটরসাইকেলের চালক মো. রয়েল (৩৫) বিরল উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা মো. মমিনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, মোটরসাইকেল আরোহীরা দিনাজপুর থেকে ঠাকুরগাঁও এর দিকে যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলা অফিসের মূল গেট সংলগ্ন হাইওয়ে সড়কে বীরগঞ্জ থেকে দিনাজপুরগামী আশিক এন্টারপ্রাইজ নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭






Follow Us