• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০৩:২৯ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৫:৩২

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও একজন নার্স নিহত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে আড়াইহাজারে শ্রমিকবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া নামে এক শিশু নিহত হয়েছে। সে কুমিল্লা জেলার আলীপুর এলাকার আলী হোসেনের মেয়ে। সিএনজি যোগে পরিবারের সাথে ঢাকা থেকে আলীপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Ad
Ad

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না করায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস জব্দ, চালক ও হেলপারকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

Ad

অপর দিকে, নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন স্ত্রী রিতা হালদার। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স।

সকাল ১০টায় এ ঘটনা ঘটে। তিনি বরিশাল আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:৫৯

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩



ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:২৫





Follow Us