• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২১:৫৪ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২৪ জুন ২০২৬ সকাল ১১:১৭:২১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২৪ জুন বুধবার দুপুরে সেখানে তিনি বক্তব্য রাখতে পারেন।

চীনের দালিয়ানে ১৭তম সামার দাভোস ফোরামের কর্মসূচি শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের সরকার প্রধানের। সেখানে তিনি বিভিন্ন সরকারি ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

আগামী তিন দিন চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এবং বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে তার একাধিক বৈঠকের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করার কথাও রয়েছে।

আসন্ন বৈঠকগুলোতে বিভিন্ন খাতে অন্তত ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আলোচনায় তিস্তা ও পদ্মা ব্যারেজ প্রকল্পে চীনের অর্থায়ন ও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও আলোচনা হতে পারে।

তবে এই সফরে ৪০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে চীন থেকে ২৪টি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শেষ হতে পারে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬




Follow Us