• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৬:২৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে বাইক দুর্ঘটনায় কিশোর নিহত

৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৫:০৮

কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে বাইক দুর্ঘটনায় কিশোর নিহত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ (১৫) নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।  এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

Ad

৭ ডিসেম্বর রোববার ভোরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। এই দুর্ঘটনায় আহত জিহাদ ও হাসান একই গ্রামের বাসিন্দা।

Ad
Ad

স্থানীয়রা জানায়, শীত মৌসুমে কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভোরে সেখানে যায়। রোববার ভোরে রামপুর এলাকা থেকে ৯ জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলযোগে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে যায়। খেজুরের রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পাড় হতে গিয়ে তিনটি মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাওহীদ (১৫) ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলযোগে ৯ জন কিশোর খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us