• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে সিএনজি ও গবাদিপশু পুড়ে ছাই

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪১:২৭

বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে সিএনজি ও গবাদিপশু পুড়ে ছাই

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকার পাড়ায় আজ ২৯ নভেম্বর শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ছলেমান মোল্লার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।

Ad

আগুনে একটি সিএনজি অটোরিকশা সম্পূর্ণভাবে পুড়ে যায়। একই সঙ্গে ঘরে থাকা ২টি গরু ও ৩টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া বসতঘরের আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Ad
Ad

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ঘুম ভেঙে যায়। আমরা সবাই মিলে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন এত দ্রুত ছড়ায় যে কিছুই করা যায়নি।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে সঠিক কারণ নিশ্চিত করা হবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ছলেমান মোল্লার পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের মাধ্যমে জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us