• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:৪৬:২৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ২

১৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩১:৫২

কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ২

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।

Ad

১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার তালেশ্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের যুবক সুমন হোসেন মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই মোটর সাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও দুজন আহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us