• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৬:৫০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় বাসের ২ যাত্রী নিহত, আহত ৪

২৪ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০০:০৩

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় বাসের ২ যাত্রী নিহত, আহত ৪

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ভাঙ্গামুখী লেনে দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

Ad

২৪ অক্টোবর শুক্রবার ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) ও পাবনার বেড়া উপজেলার বনগ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

আহতদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের নাম জানা গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ভাঙ্গামুখী পথে চলছিল। পথে অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এই দুর্ঘটনাটি ঘটার পর যমুনা লাইনের যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়েতে হাঁটাহাটি করছিলেন। কয়েকজন যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই লেনে ভাঙ্গাগামী একটি ট্রাক এসে বাসটির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কয়েক যাত্রী চাপা পড়েন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ভাঙ্গা হাইওয়ে পুলিশ। সেখানে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে বাসটি প্রথমে যে অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিয়েছিল সেটি পালিয়ে যায়। ভোরের অল্প আলোয় অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ হতে পারে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us