• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত ১৫

২২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২১:৫৩

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিংপাড়া এলাকায় ঘন কুয়াশায় ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফরহাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

Ad

নিহত ফরহাদ একটি প্রাইভেটকারের চালক ছিলেন। তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া থানা পুলিশ।

Ad
Ad

আজ ২২ ডিসেম্বর রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোকে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঘন কুয়াশা পড়ে। সকাল ৯টা পর্যন্ত হাসাড়া, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় যানবাহনগুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস অন্তত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

অপরদিকে হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আ. কাদের জ্বিলানী বলেন, ভোর ৬টার দিকে মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটলে আমরা ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us