• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০১:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

৩০ মে ২০২৪ সকাল ০৭:৪৯:০১

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বেপোরোয়া গতির একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

Ad

২৯ মে বুধবার সকালে সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের যোগলনগর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়েছে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় জগন্নাথপুর থেকে ২০/২২ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় মিনিবাসটি।

এ সময় বেপোরোয়া গতিতে চালাতে গিয়ে যোগলনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ১২ জন আহত হন। আহতদের মধ্যে রাহেলা বেগম (৩০) ও রেজমিনা আক্তারকে(২৮)কে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us