• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪২:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৫

২ মে ২০২৪ সকাল ১১:৩৮:৫৮

মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।

Ad

১ মে বুধবার রাত ২টার দিকে উপজেলার হরিতলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত পাঁচ যাত্রীদের মধ্যে চারজন একই পরিবারের। তারা বরিশালের বাসিন্দা হলেও সাভারের হেমায়েতপুরে থাকেন। তারা সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার সময় মাধবপুরে দুর্ঘটনার কবলে পড়েন। মাধবপুর ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস উদ্ধার কাজ অংশ নেয়।

ওসি বদরুল আলম বলেন, রাত ২টার দিকে সিলেট থেকে মাজার জিয়ারত শেষে স্বামী-স্ত্রীসহ ৫ জন ঢাকার সাভারে ফেরার পথে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, সিলেট মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার সময় এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত ২টায় দিকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us