• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ১৭

২৩ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৮:০১

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ১৭

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাউখালীর ঘাগড়ায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

Ad

আহতরা হলেন-সইলমং মার্মা (৩০) উমেচিং মার্মা (৩০), মাউ চিং মার্মা (১৫), প্রাউথুমা মার্মা (৪৫), নাইসাই মার্মা (৫০), চিসাং মার্মা (৩১), ক্যাসাই মার্মা (৪৫) থুইচাউ মার্মা (৪০), চিংসংমং মার্মা (২৮), রক্যচিং মার্মা (২৫), সুমাচিং মার্মা (২১), মাসাথুই মার্মা (৬০), হডিয়ংথুই মার্মা (৫০), উকোচিং মার্মা (৩৮) ত্রিসামং মার্মা (৩১), কোচিং মার্মা (৩১) ও এক জনের নাম জানা যায়নি।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে চালকের বদলে হেলপার গাড়িটি চালাচ্ছিল। তারা সকলেই বরাযাত্রী হয়ে কাপ্তাই উপজেলার বড়ইছড়ির লিচুবাগানে বিয়ের দাওয়াতে যাচ্ছিল।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, জিপগাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ১৭ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। পরে একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us