• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

৯ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৫৬:০৯

সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিলেট প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানিম আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আবু নাহিদ (২০) নামে আরও এক যুবক।

Ad

৯ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) শেখ মোহাম্মদ সেলিম।

নিহত তানিম গোলাপগঞ্জ উপজেলার পানি আগা গ্রামের বুদন উদ্দিনের ছেলে। এঘটনায় গুরুতর আহত তানিমের বন্ধু আবু নাহিদ গোলাপগঞ্জ উপজেলার কাঠখাই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহত তানিমের বন্ধু মুন্না জানান, জৈন্তাপুর উপজেলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য শনিবার সকালে বন্ধু বান্ধবসহ বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত নাহিদ ও তানিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তানিমকে মৃত ঘোষণা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us