• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় লরির চালক নিহত

১১ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৩০:২৮

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় লরির চালক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটেরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মানিক (২৭) নামে লরির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২ ঘন্টা ঢাকামূখী যানবাহন চলাচল ব্যাহত হয়।

Ad

১১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কে উল্টে মানিকের মৃত্যু হয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad
Ad

ভবেরচর হাইওয়ে পুলিশ পরিদর্শক এসএম রাশেদুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভাটেরচর এলাকায় ঢাকামূখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে চালককে আহত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পর ঢাকামূখী যানবাহন চলাচলে কিছুটা ব্যাহত হয়। পরে নারায়ণগঞ্জ থেকে ক্রেন এনে লরি সরিয়ে দিলে, যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us