• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:১২:০৪ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

২৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১০:২৯

দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২৭ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Ad

এ ছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে, যা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও শ্রীমঙ্গলে। একই সময়ে সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুরে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৩:২৪


লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি
লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৮:০৪





Follow Us