নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি মৌসুমী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা তিন দিন ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ এপ্রিল বুধবার সকালে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

২ এপ্রিল বৃহস্পতিবার ও ৩ এপ্রিল শুক্রবার সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৪ এপ্রিল শনিবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ৫ এপ্রিল রোববার আবারও ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সাময়িক ঝড়ো আবহাওয়া তৈরি হলেও দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক আবহাওয়া বজায় থাকতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available