• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৪৪:১৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

৯ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস

১৬ মে ২০২৫ বিকাল ০৫:৪৬:৩০

৯ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Ad

সংস্থাটি জানিয়েছে, ১৬ মে শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিতে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

Ad
Ad

এ ধরনের পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নিম্নরূপ পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস-

১. বজ্রপাত হলে নিরাপদ ঘরের মধ্যে অবস্থান করুন।
২. দরজা ও জানালা বন্ধ রাখুন।
৩. জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাত্রা এড়িয়ে চলুন।
৪. খোলা জায়গা ও গাছের নিচে আশ্রয় নেবেন না।
৫. কংক্রিটের মেঝেতে শয়ন বা দেয়ালে হেলান দেওয়া থেকে বিরত থাকুন।
৬. ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন।
৭. জলাশয় বা পানির কাছাকাছি থাকলে দ্রুত সরে আসুন।
৮. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
৯. শিলাবৃষ্টি হলে ঘরে অবস্থান করুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us